খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মাগুরায় ৩ অবৈধ ইটভাটা বন্ধ ব্যবস্থাপকের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি |
১২:৩৭ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


মাগুরার মহম্মদপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, ফসলিজমি ধ্বংস এবং কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে পরিচালিত যৌথ অভিযানে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে ভাটা চালু রাখায় ‘সীমান্ত ব্রিকস’-এর ব্যবস্থাপককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ইটভাটাগুলোতে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম এবং মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া উপস্থিত ছিলেন।
প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামের শাহিনুজ্জামান ও মাজহারুল ইসলামের মালিকানাধীন ‘মেসার্স নাবা ব্রিকস’ এবং মো. নুরুল ইসলামের মালিকানাধীন ‘মেসার্স নদী ব্রিকস’ দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়াই অবৈধভাবে ইট প্রস্তুত করে আসছিল। এ ছাড়া আবাদি জমির উপরিভাগের (টপসয়েল) মাটি কাটা এবং কয়লার বদলে অবাধে বনের কাঠ পুড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপরাধে ফায়ার সার্ভিসের সহায়তায় তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে ভাটা দু’টির আগুন ও চুলি­ নিভিয়ে দেওয়া হয়। এর আগে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভাটা দু’টির কার্যক্রম বন্ধের বিষয়ে দ্বিতীয় দফা নোটিশও জারি করা হয়েছিল।
 

প্রিন্ট

আরও সংবাদ