খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মামলার আসামি অজ্ঞাত ২০

নগর ভবনে পেট্রোল বোমার ঘটনায় মোটরসাইকেল জব্দ, চালক আটক

নিজস্ব প্রতিবেদক |
০১:২৭ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ রোজাউর রহমান বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সোমবার রাতে নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়। খুলনা সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন রোববার রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ১৫-২০ জন কেসিসি’র মূল ফটকের সিঁড়ির ওপর পেট্রোল বোমাটি নিক্ষেপ করে।

প্রিন্ট

আরও সংবাদ