খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

১৪ ও ১৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সভা

নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান তুহিনের

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


দেশব্যাপী অব্যাহত নাশকতা, অগ্নিসংযোগ ও পরিকল্পিত রাজনৈতিক অস্থিরতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকান্ড মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক, সংযত ও দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।
সোমবার বিকেল ৪টায় মহানগর বিএনপি কার্যালয়ে ১৪ ও ১৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
শফিকুল আলম তুহিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোথাও কোনো সন্দেহজনক কর্মকান্ড, অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ কিংবা নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহŸান জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরাপরাধ কাউকে হয়রানি করা যাবে না। এসময় বক্তৃতা করেন খালিশপুর থানার সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, কাজী একরাম মিন্টু, হায়দার আলী তরফদার, গাজী সালাউদ্দিন, শেখ নুরুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ