খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

অনিয়মের সত্যতা মেলেছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

খুলনা সরকারি টিচার্র্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণকার্যক্রমে অর্থ আত্মসাৎ ও নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান দুদকের

নিজস্ব প্রতিবেদক |
০২:০২ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনার সরকারি টিচার্র্স ট্রেনিং কলেজ ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৃথক অভিযানকালে অভিযোগের সত্যতা মিলেছে বলে জানা গেছে।
সরকারি টিচার্র্স ট্রেনিং কলেজ, খুলনা :  প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘খঅওঝঊ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বির্ত জেলা কার্যালয়, খুলনা। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের পরিপত্র, প্রশিক্ষণ কার্যক্রমের বাজেট বরাদ্দ ও ব্যয়ের বিবরণী, প্রশিক্ষকদের সম্মানী প্রদান সংক্রান্ত তথ্য এবং চলমান প্রশিক্ষণ কর্মসূচির্র রেকর্ডপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে। 
সংগৃহীর্ত রেকর্ডপত্র পর্যালোচনার্য় দেখা যায়, প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় মালামাল ক্রয়ের্র ক্ষেত্রে বিভির্ন্ন দোকার্ন থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে তা নিজেরা পূরণ করে বিল-ভাউচার প্রস্তুত করা হয়েছে। এছাড়া অতিথি বক্তা ও প্রশিক্ষকদের সম্মানী প্রদানেও বিভিন্ন অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া যায়।
অভিযানকালে সংগৃহীর্ত রেকর্ডপত্র ও প্রকল্পের বিভিন্ন ব্যয় বিবরণী বিস্তারিতভাবে যাচাই-বাছার্ই শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
ঝিনাইদহ : জেলার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসা যন্ত্রপাতি অকের্জো রের্খে সেবাব্যাহত করার্, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ। 
অভিযোগের সত্যতা যাচাইয়ে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে এবং পরবর্তীতে সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করে। এসমর্য় রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের নিম্নমান, ওষুধের অপ্রতুলতাসর্হ বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। পরবর্তীতে অন্যান্য অভিযোগের বিষর্য়ে সেবা গ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি অভিযোগসংশ্লিষ্ট বিভির্ন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত র্ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা ও যাচাই-বাছার্ই শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
 

প্রিন্ট

আরও সংবাদ