খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী শ্রাবণের ভাই ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক |
০২:০৫ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক। তাঁর আপন ছোট ভাই কাজী রওনকুল বাশার শ্রাবণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়। তাঁকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তাঁর বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তবে কী মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।
 

প্রিন্ট

আরও সংবাদ