খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

তারেক রহমানের জন্মদিনে আড়ম্বর নিষিদ্ধ, নির্দেশনা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে কোনো ধরনের কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো প্রকার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে।
মহানগর বিএনপি’র সভাপতি, কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক, বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত খবর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় এই নির্দেশনা কোনো ভাবেই লঙ্ঘন না করার জন্য বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি জোর আহবান জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ