খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

কেএমপির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করবে কেসিসি

‘ফ্যাসিবাদের দোসররা নগর ভবন লক্ষ্য করে বোমা ছুড়েছে’

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ১৭ নভেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবর্নে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সন্ত্রার্সী গোষ্ঠী, দুর্বৃত্ত কিংবা ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ানো কিংবা পরিবেশকে আরও অশান্ত করার উদ্দেশ্যে এ হামলা চালানো হতে পারে বলে মনে করেন তিনি।
সোমবার সকালে নগর ভবর্নে পেট্রোল বোমা নিক্ষেপের স্থান পরিদর্শর্ন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রশাসক। এ সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কেসিসি’র কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রবিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা নগর ভবনের সমানের সিড়ির্তে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
প্রশাসক উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে শঙ্কা রয়েছে ঠিকই তবে এতে আতঙ্কিত হওয়ার কির্ছু নেই। এ পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা করা হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিবাদপন্থীদের ষঢ়যন্ত্র আছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি এবং খুলনার সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বলেছি। তবে জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য সন্ত্রাসীরাও এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। 
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের সংবাদ পেয়ে হতবাক হয়েছি। কারণ সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করে এবং কারো প্রতিপক্ষ না। সেবামূলক প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহŸান জানান। 
প্রশাসক আরো বলেন, পরাজিত ফ্যাসিবাদীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু নাশকতার ঘটনা ঘটিয়েছে। খুলনায়ও জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গত সপ্তাহে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় জড়িত একজন ইতোমর্ধ্যে গ্রেফতার হয়েছে।  
খুলনা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, মানুষকে জিম্মি করে রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করা যায় না। প্রধানমন্ত্রী খুলনাবাসীর নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সেই পদক্ষেপ নিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী খুলনাসহ দক্ষিণাঞ্চলকে আলোকিত করার যে পদক্ষেপ নিয়েছেন সেটি সফল করার জন্য আমরা তাঁর পাশে থাকবো, খুলনাবাসীও পাশে থাকবে বলে তিনি জানান। 
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশনও পৃথক তদন্ত কমিটি গঠন করবে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বাজেট কাম একাউন্টস অফিসার্র মোঃ মনিরুজ্জামানসহ কেসিসি’র কর্মকর্তা, কর্মচারীরা। 

প্রিন্ট

আরও সংবাদ