খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রায় ৮২ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

খবর প্রতিবেদন |
০২:৫৪ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬

 

২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে আর বাকি সম্ভাব্য ৮২ দিন। ১৪৪৮ হিজরি সালের রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার। ওই দিন সূর্যাস্তের পর শুরু হতে পারে রমজানের প্রথম রাত। আর প্রথম রোজা পালিত হতে পারে ৮ ফেব্রুয়ারি সোমবার।

বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে রমজান মাসের প্রথম দিন হতে পারে মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি।

সৌদি আরবের মক্কার উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৪৮ হিজরি সালের রমজান শুরু হতে বাকি আর ৮২ দিন।

মক্কায় ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সূর্যাস্ত পর্যন্ত এই কাউন্টডাউন হিসাব করা হয়েছে। ওই সন্ধ্যায় শুরু হবে রমজানের প্রথম রাত এবং তারাবির নামাজ।

তারিখগুলো উম্মুল কুরা ক্যালেন্ডার অনুসারে নির্ধারণ করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে। ফলে কোনো কোনো দেশে রমজান এক দিন পরে শুরু হতে পারে।

বর্তমানে ১৪৪৮ হিজরির জমাদিউস সানী চলমান। হিজরি নববর্ষের এই মাসের সূচনার মাধ্যমে রমজানের আগমন আরও এগিয়ে এসেছে। আর ৮২ দিন পরই পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে হিসেবে ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ