খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

শার্শায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগ ও যুবলীগের ৩ নেতা আটক

শার্শা (যশোর) প্রতিনিধি |
০৩:৫৬ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬


যশোরের শার্শা থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগ ও যুবলীগের তিন জনকে আটক করা হয়েছে।

​সোমবার (১৬ নভেম্বর) রাতে শার্শার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

​আটকরা হলেন, বাগআঁচড়া ধাবক পাড়া গ্রামের আলহাজ্ব লতিফ ধাবকের ছেলে ও শার্শা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শফিক মাহমুদ ধাবক (৪৩), উপজেলার লক্ষনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আন্দোলপোতা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ওয়ার্ড সভাপতি আমিনুর রহমান (৫২),

উপজেলার ডিহি ইউনিয়নের ৭নং ওয়ার্ড টেংরালী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ. লীগের সভাপতি বজলুর রহমান (৫০)।

পুলিশ জানায়, শার্শা থানার মামলা নং-২৩ (তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২/২০২৬; ধারা: The Special Powers Act, 1974 এর ১৫(৩)/২৫ডি এবং The Explosive Substances Act, 1908 এর ৩/৪/৬) এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে তাদেরকে আটক করা হয়। শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) শেখ জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​তিনি আরো জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের ধরতে থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ