খুলনা | বুধবার | ১৮ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মওলানা ভাসানীর আদর্শ শোষণমুক্ত সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে: খুলনা বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০৪:৩৮ পি.এম | ১৭ নভেম্বর ২০২৬


মওলানা আবদুল হামিদ খান ভাসানী উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী প্রতিটি পর্যায়েই তিনি গণমানুষের পক্ষে সোচ্চার ছিলেন। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ এবং আপসের চেয়ে ন্যায়ের প্রশ্নকে প্রাধান্য দেওয়া এই নেতার জীবনাদর্শ শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সর্বদা অনুপ্রেরণা জোগাবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

আলোচনা সভায় বক্তারা আরো বলেন, মওলানা ভাসানীর রাজনীতির মূল শক্তি ছিল সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সংযোগ। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের জীবনসংগ্রামকে তিনি রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন। তার কাছে স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জন নয়, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করার নাম। ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করলেও তার চিন্তা ও কর্ম কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি; সমাজের অসংগতি ও শ্রেণিবৈষম্য তাকে রাজনৈতিক আন্দোলনে যুক্ত করে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ১৯৪৭-এর পর পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে তিনি রাষ্ট্রের জবাবদিহি ও জনগণের খাদ্যনিরাপত্তার প্রশ্নে সক্রিয় হন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, এস এম শামীম কবির, তফছীর আহমেদ, শেখ আব্দুর রশীদ, কে এম আশরাফুল আলম নান্নু, জামাল হোসেন তালুকদার, ইস্তিয়াক উদ্দিন লাভলু, সাঈদ হাসান লাভলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কাজী মাহমুদ আলী, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, এজাজুর রহমান শামীম, আশরাফুল ইসলাম নুর, সাজ্জাদ আহসান পরাগ, জাসাসের নুরুজ্জামান নিশাত, স্বেচ্ছাসেবক দলের মুন্তাসির আল মামুন, আবদুল মান্নান মিস্ত্রি, সাইফুল ইসলাম, কৃষক দলের মোল্লা কবির হোসেন, যুবদলের রবিউল ইসলাম রুবেল, জাবীর আলি, শহিদুল ইসলাম, ওলামা দলের মাওলানা হাফেজ মো. আল-আমিন, শ্রমিক দলের সদস্য সচিব ইসমাইল হোসেনসহ মো. হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, জাকির ইকবাল বাপ্পী, মো. নাসির উদ্দিন, মো. শফিকুল ইসলাম, শেখ আবু সাইদ, শেখ মনিরুজ্জামান মনির, মো. সালাউদ্দীন মোল্লা (বুলবুল), গাজী আফসার উদ্দীন, এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান, শেখ আব্দুল আলীম, শেখ হাবিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, কাজী সামীম, কাজী মো. ইকরাম মিন্টু, শেখ আলমগীর হোসেন, আহসান হাবিব বাবু, মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, মো. আমিন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মো. মিজানুর রহমান, মো. কামরুজ্জামান রুনু, মো. আরিফুল ইসলাম বিপ্লব, গাজী সালাউদ্দীন, মীর শওকত হোসেন হিট্টু, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, বেল্লাল হোসেন, মো. মুরাদ হোসেন, মো. ইয়াছিন মোল্লা, আব্দুল কাদের মল্লিক, শেখ মনিরুল ইসলাম, মো. বক্কর মীর ও মো. আলী আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ