খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

শামীম ওসমান ও নিখিলের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

খবর প্রতিবেদন |
০১:৪৪ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক সময়ে বিক্ষুব্ধ জনতা ও নেতাকর্মীরা এই হামলা চালান।

মিরপুরে নিখিলের বাসায় হামলা:
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একদল বিক্ষুব্ধ জনতা রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের মলি­কা হাউজিংয়ে অবস্থিত মাইনুল হোসেন নিখিলের ছয়তলা বাসায় যান। এ সময় তারা নিচতলায় থাকা নিখিলের কার্যালয়ের কাচ, আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে তারা ভেতরে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। উলে­খ্য, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের আগ পর্যন্ত নিখিল এই বাসায় বসবাস করতেন এবং এরপর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি। এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ:
অন্যদিকে, একই দিন (বুধবার) রাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করেই ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা সেখানে বিক্ষোভ করেন এবং কোথাও কোনো নাশকতার চেষ্টা হলে নিষিদ্ধ সংগঠনের কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দেন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে ফতুল­া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ