খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ইপিআই কোয়ার্টার রিভিউ সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


নগরীতে ইপিআই কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ইপিআই কোয়ার্টার রিভিউ সভা গতকাল বুধবার বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দাতা সংস্থা ইউনিসেফ-এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ কর্তৃক এ সভার আয়োজন করা হয়। 
সভায় ইপিআই কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক সুপারভাইজার নিয়োগ, শতভাগ সফলতা অর্জনে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।  
প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক নগরীতে ইপিআই কার্যক্রমে শতভাগ সফলতা অর্জনে সকলকে দায়িত্ব পালনে আরো আন্তরিক হওয়ার নির্দেশ প্রদান করে বলেন, জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদানে কিশোরীসহ অভিভাবকদের সচেতন করতে হবে। সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকবৃন্দ এগিয়ে আসলে ইপিআই কার্যক্রমে শতভাগ সফলতা অর্জন করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। সভা শেষে প্রশাসক অনলাইনে শিশু এবং মহিলাদের রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য স্বাস্থ্যকর্মীদের মাঝে ট্যাব বিতরণ করেন। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সচিব মোঃ রেজা রশীদ, স্বাস্থ্যের সহকারী পরিচালক (রোগতত্ত¡) অর্পনা বিশ^াস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শওকত আলী, ইউনিসেফ ফিল্ড অফিসের বিভাগীয় প্রধান মোঃ কাওসার হোসেন ও ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার হালদার। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। 

প্রিন্ট

আরও সংবাদ