খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে বৈষম্য হ্রাস বিষয়ক নাগরিক সংলাপ

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


নগর দরিদ্রদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। 
গতকাল বুধবার বেলা ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত নগরীর দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সেবা ও নিরাপত্তার অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে বৈষম্য হ্রাস বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতির্থির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশ মিশনের সহযোগিতায় কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (সিইউপি)-এ সংলাপের আয়োজন করে। 
সংলাপে ওয়ার্ডভিত্তিক তথ্যভান্ডার তৈরি, সহজে সেবা পাওয়ার সুযোগ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, নগর দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি আরও স¤প্রসারণ করা প্রয়োজন। প্রকৃত উপকারভোগী চিহ্নিতকরণ, সহজে সেবা প্রাপ্তি এবং সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে নগর দরিদ্রদের কার্যকরভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। এছাড়া ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের প্রয়োজন চিহ্নিত করে সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হোসেনুর রহমান ও কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ। পরিচালনা করেন সিইউপি’র নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত। সামাজিক সুরক্ষার আন্তর্জাতিক ও মানবাধিকারভিত্তিক দিক তুলে ধরেন ওএইচসিএইচআর-বাংলাদেশ মিশনের সহকারী মানবাধিকার কর্মকর্তা অর্থনীতিবিদ মোঃ সালে মোস্তফা। সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক পর্যায়ের কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ৩১টি ওয়ার্ডের সিবিও প্রতিনিধি, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ সংলাপে অংশগ্রহণ করেন।
সংলাপে নগর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা সেবার অধিকার নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে আরও কার্যকর ও সমন্বিত ভ‚মিকা পালনের আহŸান জানানো হয়। দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নগর দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, পানি ও স্যানিটেশন এবং জীবিকার সুযোগ নিশ্চিত করার আহŸান জানানো হয়। সংলাপে ধারণাপত্র উপস্থাপন করেন সিইউপি’র গবেষক ও টেকনিক্যাল অ্যাডভাইজার মোঃ আমিনুর রাসুল। 
সংলাপ শেষে নগর দরিদ্রদের পক্ষ থেকে কমিউনিটি-ভিত্তিক সংগঠন প্রতিনিধিরা প্রধান অতিথির কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে ফ্যামিলি কার্ড চালু, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা, ওয়ার্ডভিত্তিক সামাজিক সুরক্ষা সেবা কেন্দ্র, কমিউনিটিভিত্তিক ডে-কেয়ার, নিরাপদ আবাসন, সুপেয় পানি ও স্যানিটেশন, বিনা/স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ এবং জলবায়ু-ঝুঁকিতে থাকা নগর দরিদ্রদের জন্য বিশেষ সহায়তা প্রদানের দাবি জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ