খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

খালিশপুর থানা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

শান্তিপ্রিয় নগরবাসীকে সাথে নিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে : মাহফুজুর রহমান

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


ফ্যাসিবাদের দোসররা নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদের যাঁতাকলে পিষ্ট হয়ে ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ফ্যাসিবাদের দোসর ও প্রেতাত্মারা এখনো বসে নেই। তারা নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেরকে শান্তিপ্রিয় নগরবাসীকে সাথে নিয়ে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জীবন ও আজীবনের অর্জিত সম্পদ আজ চরম নিরাপত্তাহীনতার মুখে পড়েছে। অপরাধমূলক কর্মকান্ড ও সন্ত্রাসী তৎপরতা রোধে যৌথবাহিনীর অভিযান চলাকালে আড়ংঘাটায় দুই জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে বা যারাই খুলনার শান্তিপ্রিয় মানুষের স্বস্তি বিনষ্ট করতে চায়, তারা দেশ ও জাতির শত্রæ। এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির নেপথ্যে ফ্যাসিবাদী শক্তির উসকানি রয়েছে কিনা, তা প্রশাসনকে নিরপেক্ষভাবে খতিয়ে দেখার আহবান জানান। 
গতকাল বুধবার সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অডিটোরিয়ামে খালিশপুর থানা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আউয়ালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খালিশপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও মাওলানা আরিফ বিল্লাহ, থানা অফিস সেক্রেটারি ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী বায়েজিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মোল্লা আবুল কাশেম, হেমায়েত হোসেন, আবু ফাহিম, মাওলানা শাহাজাহান আলম, ইঞ্জিনিয়ার মানজারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনা কওে দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহŸান জানাই, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে খুলনার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। একই সাথে অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই উল্লেখ করে মাহফুজুর রহমান বলেন, সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত, পারস্পরিক পরামর্শ এবং নির্দেশনার প্রতি আমাদের সর্বোচ্চ আনুগত্য বজায় রাখতে হবে। দাওয়াতি কাজকে বেগবান করার জন্য পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে এবং তাদের জান-মালের নিরাপত্তায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরিশেষে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের যেকোনো চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সংগঠনের প্রত্যেক রুকনকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। 

প্রিন্ট

আরও সংবাদ