খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:১৪ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


যশোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার  বিভিন্ন সময়ে পৃথক অভিযানে কোতোয়ালি, ঝিকরগাছা, মনিরামপুর, বাঘারপাড়া, বেনাপোল ও কেশবপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পরে বিভিন্ন নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোর শহরের গাজীরহাট এলাকার মৃত ইসহাক মোল্লার ছেলে মোঃ জিকরুল আলম মুকুল (৫০), বেজপাড়া রানার অফিস এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মোঃ মহিরুল হাসান ইমন (৩২) এবং উপ-শহর সেক্টর-৭-এর নজরুল ইসলামের স্ত্রী শাহারা বানু (৫০)।
এছাড়া ঝিকরগাছার বাকড়া এলাকার শাহিনুজ্জামানের ছেলে রকিবুজ্জামান রাকিব, মনিরামপুরের মথুরাপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সুজন চৌধুরী, বাঘারপাড়ার উত্তর শ্রীরামপুরের আনোয়ার মোল্লার ছেলে ইমারত হোসেন, জয়পুর এলাকার ওয়াজেদ মোল্যার ছেলে রেজোয়ান হোসেন, খলসি এলাকার আবুল বাশারের ছেলে কামরুজ্জামান ও শাহাজাহান সরদারের ছেলে বাচ্চু আহম্মেদ।
এছাড়া বেনাপোলের ভবেরবেড় এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে শিপন এবং কেশবপুরের আসদহি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আসাদুজ্জামান, বাউশালা এলাকার মৃত রহমত আলীর ছেলে মতিয়ার রহমান ও একই এলাকার আনছার আলীর ছেলে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। পৃথক অভিযানে তাদের গ্রেফতারের পর সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ