খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপ্ত

মননশীল সমাজ গঠনে বই মানুষের পরম বন্ধু : বিভাগীয় কমিশনার

তথ্য বিবরণী |
০২:১৫ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। 
প্রধান অতিথি বলেন, মননশীল সমাজ গঠনে বই মানুষের পরম বন্ধু। আধুনিক যুগে ডিজিটাল মিডিয়ার ওপর মানুষের নির্ভরশীলতা বেড়েছে, এর ফলে কাগজে ছাপা বইয়ের পাঠক কমেছে। তা সত্তে¡ও এবারের বইমেলায় স্বতঃর্স্ফূভাবে মানুষ অংশ নিয়েছে, বই কিনেছে। অভিভাবকসহ শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি মেলাকে সফল করেছে। তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত মেলায় মোট ২৪ লাখ টাকার বই বিক্রি হয়েছে। মেলাকে কেন্দ্র করে শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে প্রাণবন্ত করেছে। এসময় প্রধান অতিথি মেলাটি সফল বাস্তবায়নে অবদান রাখা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ-পরিচালক মোঃ ফরিদ উদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল মল্লিক। 
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর স্টল হতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। এছাড়া বইমেলা উপলক্ষে পত্রিকায় অধিকসংখ্যক রিপোর্ট প্রকাশের জন্য দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মোঃ নুরুল আমিন এবং দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোঃ হুমায়ন কবিরকে পুরস্কার প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ