খুলনা | বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

যেখানে চাঁদাবাজ ও সন্ত্রাস সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে : আজিজুল বারি হেলাল

রূপসা প্রতিনিধি |
০২:১৭ এ.এম | ১৯ নভেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি কখনো জনগণের ক্ষতি করে রাজনীতি করে না। বিএনপি’র রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, মানুষের জীবনমানের উন্নয়ন এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। জনগণের সুখ-দুঃখ, আশা-আকাক্সক্ষা ও অধিকার আদায়ের প্রশ্নে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি আন্দোলন-সংগ্রাম করেছে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 
তিনি গত মঙ্গলবার পূর্ব রূপসা বাজার বণিক সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান এবং বেলফুলিয়া সরকারি কলেজে নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি আরও বলেন কোনো ধরনের অন্যায়, অনিয়ম কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনা করে ছাড় দেওয়ার সুযোগ নেই। কেউ বিএনপি’র নাম বা পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা সাধারণ মানুষকে হয়রানি করলে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য হবে না। যেখানে সন্ত্রাস চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি সবসময় অন্যায় ও অপরাধের বিরুদ্ধে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম দায়িত্ব। একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরকারি বেলফুলিয়া কলেজে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, সমাজ উন্নয়ন ও দেশ গঠনের প্রধান শক্তি। তাই শুধু ভালো ফলাফল কিংবা শিক্ষাগত সনদ অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণাবলি অর্জন করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অধ্যবসায়, সময়ের যথাযথ ব্যবহার এবং জ্ঞানচর্চার প্রতি মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হতে হবে। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লি¬ষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহŸান জানান তিনি।
এর পূর্বে এমপি আজিজুল বারি হেলাল রূপসার টিএসবি ইউনিয়ন বিএনপি’র সার্চ সদস্য নিহত জাকির শেখের বাড়িতে তার পরিবারের খোঁজ খবর নিতে যান এবং তাদের পাশে থাকার প্রতিশ্র“তি প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুর রহমান মোল্লা, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র। 
পূর্ব রূপসা বাগমারা বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ফিরোজ মীর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন। এ সময়  উপস্থিত ছিলেন  রবিউল ইসলাম, মোঃ ইউনুস গাজি, মোঃ লাবলু শেখ, মহিউদ্দিন শেখ, মমিনুর রহমান সাগর মোল্লা, ইয়ারুল ইসলাম রিপন, সাজ্জাদ হোসেন লিপন, কামরুল ইসলাম, বাবুল শেখ, মাঈনুল হাসান, জালাল হাওলাদার, আবু সাঈদ গাজি, আলী আকবর রাজু, ফরহাদ হোসেন, মামুন শেখ, হান্নান মীর, মনিরুল ইসলাম  প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ