খুলনা | শুক্রবার | ২০ নভেম্বর ২০২৬ | ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

৫ ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, প্রথম ধাপ ২১ জানুয়ারি খবর প্রতিবেদন

খবর প্রতিবেদন |
০৬:৩২ পি.এম | ১৯ নভেম্বর ২০২৬


কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে-তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে।
ইতিমধ্যে পাঁচ ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্র“য়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। স¤প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বরের আগেই দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা আছে। মোট তিন দিনে রাজনৈতিক দলের নিবন্ধনের ক্রমানুসারে এই সংলাপে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন প্রশ্নে আবুল ফজল বলেছিলেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ জানিয়েছিলেন কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি উল্লেখ করে এই কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের মতোই আমরা একটি ডায়লগ করবো এবং এই ডায়লগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রিন্ট

আরও সংবাদ