খুলনা | শনিবার | ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

ডাঃ মোস্তাফিজুরকে বদলীতে ক্ষোভ উন্নয়ন কমিটির

নীতিমালা লঙ্ঘন করে স্বাচিপ নেতাকে পদোন্নতি, ঝিনাইদহ সদর হাসপাতালে পদায়ন

ঝিনাইদহ প্রতিনিধি |
০১:২৮ এ.এম | ২১ নভেম্বর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রভাবশালী সদস্য মোঃ ইউসুফ আলীকে পদায়ন ও বদলি নীতিমালা লঙ্ঘন করে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যপক ডাঃ জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে। 
এর আগে তিনি যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। তার মূল পদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কয়েক বছর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে স্থানীয়রা। 
জানা গেছে, ইউসুফ আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পদায়নে ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকগণের পদায়ন ও বদলি নীতিমালা, ২০২৬’ অনুযায়ী অটোমেশন পদ্ধতিতে নির্ধারিত পদায়নের সিদ্ধান্ত মানা হয়নি। 
এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমানকে খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। নতুন পদায়নে তার পদবনতি ও বদলির খবরে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সেবা প্রত্যাশী ও সচেতন নাগরিকরা।
ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ডাঃ মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ সদর হাসপাতালে যোগদানের পর হাসপাতালের সেবার চিত্রে ইতিবাচক পরিবর্তন আসে। অল্প সময়ের মধ্যেই তিনি হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনেন। রোগী পরিবহনে ব্যবহৃত এ্যাম্বুলেন্সের জ্বালানি ব্যয় প্রায় অর্ধেকে নামিয়ে আনেন তিনি।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের জ্বালানি খাতে ব্যয় হয়েছিল প্রায় ৬৫ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়ায় প্রায় ৩০ লাখ টাকায়।
তিনি আরও বলেন, চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করা হয়। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিভিন্ন খাতে ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে রক্ত পরীক্ষার ক্ষেত্রে আগের তুলনায় লাখ লাখ টাকা সাশ্রয় হচ্ছে।
হাসপাতালের সাইকেল স্ট্যান্ড ইজারার বিষয়ে আবুল বাশার বলেন, আগে টেন্ডারে সাইকেল স্ট্যান্ডের সর্বোচ্চ দর ৮০ হাজার টাকার বেশি উঠত না। কিন্তু ডাঃ মোস্তাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম উন্মুক্ত দরপত্রে সেটি ৫ লাখ ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। ওই অর্থ হাসপাতালের মসজিদ সংস্কার ও রোগী কল্যাণ সমিতির তহবিলে জমা দেওয়া হয়।
তিনি বলেন, ঝিনাইদহের প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসা ২৫০ শয্যার সদর হাসপাতাল। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও হাসপাতালের সেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতা প্রতিষ্ঠায় তত্ত¡াবধায়কের ভ‚মিকা ছিল প্রশংসনীয়। এমন একজন কর্মকর্তার বদলিতে ঝিনাইদহবাসী হতাশ হয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ফকরুদ্দীন মুন্না বলেন, ডাঃ মোস্তাফিজুর রহমানের সময়ে হাসপাতালে আসা রোগীদের অক্সিজেন সরবরাহ এবং রোগীর স্বজনদের জন্য পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হয়। রোগীদের সরকারি নিয়ম অনুযায়ী খাবার পরিবেশন এবং খাবারের মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সপ্তাহে দুই দিন ছাগলের মাংস পরিবেশন করা হতো। একসময় রোগীরা হাসপাতালের খাবার নিতে অনীহা প্রকাশ করলেও তার সময়ে খাবারের মান উন্নত হওয়ায় রোগীরা নিজেরাই খাবার চাইতে শুরু করেন।
স্থানীয় ওয়াসিম নামের একজন বলেন, গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবার মান উন্নয়ন, আধুনিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচারের ব্যবস্থা এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান এড়াতে অন্তঃসত্ত¡া মায়েদের নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং পদ্ধতিতে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ভ‚মিকা রাখায় তিনি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হন।
সেবা নিতে আসা ফিরোজ, কামরুল, শেফালী, আনোয়ারা, ওয়াহেদুল, মানোয়ার ও রুবেলসহ আরও অনেকে বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালে যে শৃঙ্খলা, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়নের ধারা তৈরি হয়েছে, তা যেন অব্যাহত থাকে। একই সঙ্গে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাত ধরে হাসপাতালের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বদলির বিষয়ে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঝিনাইদহে যোগদানের পর নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন তিনি। এর বাইরে তার কোনো উদ্দেশ্য ছিল না। সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি খাতে স্বচ্ছতা নিশ্চিত করে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর একটাই লক্ষ্য ছিল, সরকারের দেওয়া প্রতিশ্র“তি অনুযায়ী নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করা।
 

প্রিন্ট

আরও সংবাদ