খুলনা | শনিবার | ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি আটক

দিঘলিয়া প্রতিনিধি |
০১:৩৩ এ.এম | ২১ নভেম্বর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিতে নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামকে তার নিজস্ব বাসভবন থেকে শুক্রবার সন্ধ্যায় আটক করে থানা পুলিশ। নাশকতার পরিকল্পনার করছিল বলে জানিয়েছে পুলিশ । দিঘলিয়া থানার (ওসি) তদন্ত শুভ্র প্রকাশ দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক যুবলীগের সভাপতির নামে হত্যা মামলা রয়েছে। 
উল্লেখ্য, ২০১১ সালের দুই নভেম্বর দিঘলিয়া উপজেলার সেনহাটি জনপ্রিয় ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হালিম হত্যার ১৫ বছর পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামিরা। হত্যা মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামি উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম। শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন বেশ কিছুদিন। তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন দপ্তরে অবৈধ সম্পদ উপার্জন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

প্রিন্ট

আরও সংবাদ