খুলনা | শনিবার | ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

তারেক রহমানের ৬২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া

খবর ডেস্ক |
০১:৩৪ এ.এম | ২১ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়, গতকাল শুক্রবার। 
জন্মদিন উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
ইউসুফিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত দোয়া তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক সদস্য আলী আক্কাস, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহŸায়ক আব্দুল্লাহ হেল কাফি সখা এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের খায়রুজ্জামান সজীব। এছাড়া দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান উপস্থিত মুসল্লিরা। 
খুলনা বিশ্ববিদ্যালয় : জন্মদিন উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতসহ দেশ-জাতি ও বিশ্ব উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। 
এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, এস্টেট শাখা প্রধান ও অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। দোয়াটি পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।
পাইকগাছা : জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি এড. জিএম আব্দুস সাত্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, মনিরুল ইসলাম মন্টু ও আনারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।
এদিকে, একইদিন বিকেলে পৌরসভার সরল বাজারস্থ দলীয় কার্যালয়ে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে আরও একটি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ৩নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ইমদাদুল সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এড. জি এম আব্দুস সাত্তার।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, যুবদল নেতা আজহারুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রুবেল সরদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ শওকত হোসেন, সিরাজুল ইসলাম, মোঃ তোরাব আলী ও লুৎফর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, আমজাদ হোসেন, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মোস্তফা গাজী, হাশেম আলী, মোহাম্মদ গোলদার, সামাদ গোলদার ও শাহদাৎ ফকির। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল মামুন গাজী। অনুষ্ঠান শেষে সারাদেশে সংঘটিত রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে এবং নৈরাজ্যের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ : জন্মদিন উপলক্ষে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা নাসির উদ্দিন। মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা স্কেন্দার হোসেন, বিএনপি নেতা শরীফ মোস্তফা লিটু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডালিম ফকির, ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তাইন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরো, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।
এদিকে জেলা যুবদলের উদ্যোগে শহরের নুরমসজিদ মোড় এলাকায়ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মোঃ মহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লা, জেলা যুবদলের সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, মনিরুজ্জামান মানা, সাংগঠনিক সম্পাদক সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল হাসান, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, যুবদল নেতা শিকদার ইমরান, এস এম রাজ, রায়হান জোয়াদ্দার, গোলাম তাবরেজ সবুজ, শামীম আহমেদ, মাসুম ফকির, রানা মিনা, এসকে বদলুল আলম,  গাজী মিজানুর রহমান মিন্টু, মোঃ খোকন শেখসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের কল্যাণে তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহŸান জানান। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এমইউজে : জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা । শুক্রবার সন্ধ্যা ৭টায় ইউনিয়ন খুলনার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আলহাজ¦ আবু তৈয়ব। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান। 
আলোচনা সভায় বক্তৃতা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার  সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজল, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি, এস এ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, এমইউজের  সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম।  
উপস্থিত ছিলেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান,  সময় টিভির ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মামুন রুবেল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান নুরুল আমিন নুর, সময় টিভির  রিপোর্টার  তানজিম  আহমেদ, সময় টিভির ক্যামেরাপারসন আব্দুল হালিম এমইউজের সদস্য মাসুদ আল হাসান, মাসুদ রানা, মুশফিক মেহেদী, আসিফ আমিন প্রমুখ। 
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ু কামনা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ