খুলনা | শনিবার | ২১ নভেম্বর ২০২৬ | ৬ অগ্রাহায়ণ ১৪৩৩

বটিয়াঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমপি এজাজ

থানায় জ্বালাও-পোড়াও করে জনগণের মাঝে ভীতি সঞ্চার করছে নিষিদ্ধ আ’লীগ

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৩৪ এ.এম | ২১ নভেম্বর ২০২৬


খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ পতিত ফ্যাসিস্ট সরকার আজ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে দেশ ও দেশের বাইরে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে। সরকারি অফিস-আদালত স্থাপনাসহ যত্রতত্র ককটেল নিক্ষেপ, থানায় জ্বালাও- পোড়াও করে জনগণের মাঝে ভীতি সঞ্চার করছে। পতিত সরকার তাদের পূর্বের ন্যায় চরিত্র সংস্কার করতে পারেনি বলে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাইছে। জনগণ কখনই তাদের এ বৃথা চেষ্টা সফল হতে দিবে না। জনগনকে সাথে নিয়েই আমরা সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দেবো ইনশাআল্লাহ। 
তিনি গতকাল শুক্রবার বিকেল তিনটায় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় সাচিবুনিয়া মোড়, গল্লামারী মোড় ও জিরোপয়েন্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিকু, আশিকুজ্জামান আশিক, সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, দাকোপ বিএনপি নেতা মোজাফফর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, আসাবুর রহমান হাওলাদার, শিহাব মোড়ল, আবুবক্কর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী,হাদুর মুন্সি, আবুল হোসেন, মোল্লা হামিদুর রহমান, মহিলা দলনেত্রী আয়শা আক্তার সোনিয়া, বায়েজিদ বিশ্বাস প্রমুখ। মিছিলটি সাচিবুনিয়া থেকে গল্লামারী মোড় হয়ে জিরোপয়েন্ট গোলচত্বরে এসে শেষ হয়

প্রিন্ট

আরও সংবাদ