খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দু’টি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন সহ-সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মোঃ সুজন ও সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মোঃ রাকিব, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সোহাগ। 
অন্যদিকে পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ