খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

খবর প্রতিবেদন |
০১:৫৩ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ডিসেম্বর বিজয়ের মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ দু’টির সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে ঢাকা। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি, আঞ্চলিক যোগাযোগ স¤প্রসারণ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর গত জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এ সফর করেন।
অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্র“য়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এবারের সম্ভাব্য সফরের মধ্য দিয়ে দেশ দু’টির সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের যোগাযোগ আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ