খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম মানুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০২:১৯ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বীমা কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল ইসলাম মানু (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হসপিটাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন যাবত খুলনা ও ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার সকালে তার মরদেহ নগরীর গগন বাবু রোডস্থ বাসভবনে আনা হলে স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়েন। বাদ জোহর গগন বাবু রোড বেল্লাল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 
এর আগে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদানের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে অন্তিম বিদায় জানান। এরপর টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। বিপুল সংখ্যক মুসল্লি জানাজা ও দাফনে অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ