খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

দাখিলে মেধাবৃত্তিতে বিভাগে শীর্ষে নগরীর দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক |
০২:২১ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


এবারও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় খুলনা বিভাগে মেধাবৃত্তিতে শীর্ষ অবস্থানে রয়েছে নগরীর দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাথা ও সাধারণ শাখা থেকে মেধাবৃত্তি পেয়েছে ছয় জন।  
প্রাপ্ত তথ্য মতে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মেধাবৃত্তি পেয়েছে ছয় জন। এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে পেয়েছে পাঁচ জন। এরা হলেন মুহাম্মদ নোমানুল হক, শেখ সাইয়্যেদুল্লাহ, মোঃ জাওয়াদ হোসাইন নাফিস, আমির হামজা বিন মাসুম, মোঃ আলী হোসেন এবং সাধারণ শাখায় মেধাবৃত্তি পেয়েছেন শুধুমাত্র মুহাম্মদ আব্দুর মুক্তাদির তাহা।
দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মেধাবৃত্তিতে ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।  
 

প্রিন্ট

আরও সংবাদ