খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি নিশাত, সম্পাদক জামির

কুষ্টিয়া প্রতিনিধি |
০২:২১ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। এতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মোঃ জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে থাকা অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুজ্জামান রুবেল, সহ-সভাপতি মোঃ জুয়েল উদ্দিন, মোঃ মারুফ হোসেন পিয়াস, মোঃ বজলুর রহমান ও মোস্তাদির রহমান। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ আশরাফুল ইসলামকে। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সজল ইসলাম ও মোঃ আসাদুজ্জামান কসমান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ হৃদয় হাসানকে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ