খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

জেলা জামায়াতের উপজেলা আমীরদের শপথ গ্রহণ

ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে : আজাদ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের এই সংকট থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়। তাই বর্তমান সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। শনিবার সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে উপজেলা আমীরদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
খুলনা জেলা আমীর মাওলানা কবীরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য মুহাঃ আমিনুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মুহাঃ আশরাফুল আলম, এড. আবু ইউসুফ মোল্লা, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, আব্দুল আলিম মোল্লা, রবিউল ইসলাম ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে জেলা আমীর মাওলানা কবীরুল ইসলাম কয়রা উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা মিজানুর রহমান, পাইকগাছা উপজেলার নবনির্বাচিত আমীর মাওলানা এস এম সাইদুর রহমান, ডুমুরিয়া উপজেলার নবনির্বাচিত আমীর মাওলানা মুখতার হুসাইন, ফুলতলা উপজেলার নবনির্বাচিত আমীর মাওলানা ওবায়েদুল্লাহ, খানজাহান আলী থানার নবনির্বাচিত আমীর সৈয়দ হাসান মাহমুদ, দিঘলিয়া উপজেলার নবনির্বাচিত আমীর মাওলানা আবুল হাসান, তেরখাদা উপজেলার নর্বনির্বাচিত আমীর  মাওলানা হাফিজুর রহমান, রূপসা উপজেলার নর্বনির্বাচিত আমীর মাওলানা লাবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলার  নর্বনির্বাচিত আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, দাকোপ উপজেলার নবনির্বাচিত আমীর মাওলানা আখতারুজ্জামান, লবণচরা থানার নর্বনির্বাচিত আমীর জিএম সেলিম বাহারকে শপথ বাক্য পাঠ করান।

প্রিন্ট

আরও সংবাদ