খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি জুয়েল-সম্পাদক রানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
০২:২৬ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে জুয়েল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কৌশিক আহমেদ রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ সাইফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মোঃ জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হিসেবে মোঃ রাশিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। এর পরিপ্রেক্ষিতে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হলো।

প্রিন্ট

আরও সংবাদ