খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সোনাডাঙ্গা থানা বিএনপি’র মিছিল পরবর্তী সমাবেশ

শান্ত খুলনাকে অশান্ত করলে দাঁতভাঙা জবাব দয়া হবে, হুঁশিয়ারি তুহিনের

খবর বিজ্ঞপ্তি |
০২:২৬ এ.এম | ২২ নভেম্বর ২০২৬


শান্ত খুলনা নগরীকে যারা অশান্ত করার অপচেষ্টা চালাবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। শনিবার বিকেলে দেশব্যাপী নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সোনাডাঙ্গা থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে শফিকুল আলম তুহিন বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আবারও নাশকতা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। গোপালগঞ্জের সা¤প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে সেখানে সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, থানা পুড়িয়ে লুটপাট করা হয়েছে এবং সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ‘লাশের রাজনীতি’ কায়েম করতে চান এবং অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যেই এধরনের নাশকতা চালাচ্ছেন। তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য, বিচক্ষণতা ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। 
সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান মনির সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করন ও উপস্থিত ছিলেন কাজী মাহামুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জামাল হোসেন তালুকদার, মোঃ আসাদুজ্জামান আসাদ, একরামুল কবির মিল্টন, শেখ ফারুক হোসেন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, জাকির ইকবাল বাপ্পী, মাহামুদ আলম বাবু মোড়ল, কাজী নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, আজিজুর রহমান, শেখ আব্দুল হালিম, ওহিদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান রুনু, কাজী মিজানুর রহমান, সাইফুল ইসলাম বক্সি, আরিফুল ইসলাম বিপ্লব, আবুল ওয়ারা, আহসান হাবীব বাবু, মোঃ মিজানুর রশীদ, তরিকুল ইসলাম বাকার, মঈদুল হক টুকু, আকরাম মোল্লা, রাহুল চিস্তি, কাদের মল্লিক, ডাঃ শাহিন হাসান, ইয়াসিন মোল্লা,শেখ মনিরুল ইসলাম, আফজাল হোসেন, শফিকুল ইসলাম নিপুন, শেখ আলমগীর হোসেন, শেখ ফারুক হোসেন, ইকবাল হোসেন বাঁশি, মোঃ মামুনুর রশীদ, খাঁন আব্দুল আলীম, কাজী শাহীন, আসাদুজ্জামান হারুন, সাইফুল ইসলাম মল্লিক, শহিদুল ইসলাম শহিদ, রিয়াজুল কবির, আলী আহমদ, ডাঃ হালিম মোড়ল, সাহেব আলি, আব্দুল ওয়াদুদ, আলম হাওলাদার, শাকারুল সুমন, কাজী জসিম জয়, সাগর আহমেদ, শেখ সাকির হোসেন, আমিন হোসেন মিঠু, রাকিবুল ইসলাম রাকিব, মনিরুজ্জামান মনি, নুরুল ইসলাম বাবু, হুমায়ূন কবির রুবেল, জিহাদ আল আমিন, শেখ কুদ্দুস, কাজী নুর মোহাম্মদ, শাহীন খান, শাহীন মল্লিক রাজু ,শফিক মাষ্টার, কালাম হোসেন, টুটুল ভূঁইয়া, হুমায়ূন আহমেদ, আবিদ হাসান, সাদ্দাম হোসেন, মোঃ সোহেল ইসলাম, গাজী দেলোয়ার, মোঃ রনি, ইসমাইল গাজী, মেহেদী হাসান বাবু, রবিউল ইসলাম রাবু, কাজী বাতেনুর ইসলাম খোকন, মোঃ বারেক, সুমন খন্দকার, মেজবাহ উদ্দিন, ওয়াব আলী ও কালাচাঁদ প্রমুখ।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের নেতৃত্বে ২১নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মোল্লা নুরুল ইসলাম, মাস্টার রফিকুল ইসলাম, আলতাফ খান, জাহাঙ্গীর আলম, রুবেল জমাদ্দার, বেলাল হোসেন, মিজানুর রহমান মিজান, হাসান আলী বাবু ও মোঃ রুম্মান প্রমুখ। মিছিলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিল ও সমাবেশ জুড়ে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ