খুলনা | রবিবার | ২২ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু সুলতান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
০৫:১৭ পি.এম | ২২ নভেম্বর ২০২৬


নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে ফের (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বছরের ৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিন পান।

রোববার (২২ নভেম্বর) দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলার আসামি ছিলেন টিপু সুলতান। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ