খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম

খবর প্রতিবেদন |
০১:২৫ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬


হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ, বর্তমান প্রধানমন্ত্রী ও দেশের বিভিন্ন দল নিয়ে নানা বিভ্রান্তিকর খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। সেই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছে তারা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী ভারতকে দায়ী করেছেন বলে কয়েকটি দেশটির গণমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়, যা নাকচ করে দিয়েছে বাংলাদেশ। 
ঢাকা জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। ওই প্রতিবেদনগুলোর সত্যতা সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ভারতীয় ওই গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।
মুখপাত্র বলেন, ‘এই (ভারতীয়) গণমাধ্যমগুলো বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে, কারণ তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) কোনো দেশের নাম উল্লেখ করেননি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তান্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’
মুখপাত্র অভিযোগ করেন, এই সহিংসতা বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে, বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট করছে।
এই সহিংসতা ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহŸান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোরপূর্বক দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে গেছে। গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ডের প্রমাণ দেশবাসী দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ