খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে দৌলতপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬


বাংলাদেশের জনগণের ম্যান্ডেটরি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকারের অগ্রযাত্রাকে নস্যাৎ ও বিতর্কিত করে তুলতে সারা দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের গুপ্ত দোসরদের পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ, বোমা হামলা, অবরোধ, সন্ত্রাসী কার্যক্রম, নৈরাজ্যে সৃষ্টির পাঁয়তারাসহ নানামুখি অপতৎপরতা রুখে দিতে গতকাল রোববার দৌলতপুর থানা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামালের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেনের পরিচালনায় মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। প্রতিবাদী মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতলুবুর রহমান মিতুল, ওয়ার্ড বিএনপি সভাপতি জয়নাল আবেদীন, লিয়াকত হোসেন লাভলু, মোঃ খবির হোসেন, মোঃ বেলায়েত হোসেন, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ আনছার আলী, খন্দকার ইকবাল কবির, সৈয়দ মঈনুল ইসলাম, মোঃ আরমান শেখ, রাসেলুজ্জামান রাসেল, দৌলতপুর থানা শ্রমিক দল সভাপতি সরদার আরব আলী, যুবদল নেতা এম এম জসিম, জনি ভান্ডারী, থানা সেচ্ছাসেবক দল নেতা গোলাম সামদানি, সরদার আলামিন রতন, মহিলা দল নেত্রী সালমা বেগম, মদিনা বেগম, ছাত্রদল নেতা মিজানুর রহমান মৃদুল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রিপ্তিসহ দৌলতপুর থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএল কলেজ ও দৌলতপুর কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। প্রতিবাদী মিছিলটি দৌলতপুরের গুরুত্বপূর্ব সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে বক্তরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা পালিয়ে গেলেও সারা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের পালিত গুপ্ত দোসরদের মদদে পরিকল্পিতভাবে নৈরাজ্যে সৃষ্টির পাঁয়তারা, অগ্নিসংযোগ, বোমা হামলা, অপরোধ, সন্ত্রাসী কার্যক্রমের নামে নানামুখি অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের জনগন এখন সোচ্চার, কোনো অবস্থাতেই বিগত ১৭ বছর অবৈধভাবে ভাবে ক্ষমতায় টিকে থাকা পতিত দোসরদের অপতৎপরতা তারা মেনে নেবে না। জনগনের পাশাপাশি জাতীয়তাবাদী আর্দশের সৈনিকেরা সদা জাগ্রত, কোনো অবস্থাতেই আমাদের দলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট পতিত দোসদের এদেশে আর পুনর্বাসন হতে দেবে না। ওই অপশক্তিকে রুখতে, দেশের জনগনের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। বক্তরা একই সাথে,  সারা দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের গুপ্ত দোসরদের পরিকল্পিতভাবে নৈরাজ্যে সৃষ্টির পাঁয়তারা, অগ্নিসংযোগ, বোমা হামলা, অবরোধ ও সন্ত্রাসী কার্যক্রমের নামে নানামুখি অপতৎপরতা দমন করতে প্রশাসনকে শক্ত অবস্থান ও ভ‚মিকা রাখার বিশেষ আহবান জানান।

প্রিন্ট

আরও সংবাদ