খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আধুনিক সমাজ ব্যবস্থায় পিতা-মাতার হাতে শিশুকে সময় দেওয়ার সুযোগ কমে গেছে। বর্তমানের এই যান্ত্রিক যুগে শিশুদের মনোবিকাশের চেষ্টাও আমরা খুব কম করি। ফলে শিশুদের ঘরের মধ্যেই আবদ্ধ থাকতে হচ্ছে বেশি। 
গতকাল রোববার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে শিশু বিকাশে প্রারম্ভিক যত্ন এবং সন্তান লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউনিসেফ’র সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে। 
তিনি আরো বলেন, খেলাধুলা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে খেলাধুলার পাশাপাশি বেড়ে ওঠার সময়টাতেই শিশুর প্রতি বেশি যতœ নেওয়া প্রয়োজন। বিশেষ করে নি¤œ আয়ের পরিবারের বসতি এলাকায় বেড়ে ওঠা শিশুদের প্রতি যতœ নেয়া বেশি প্রয়োজন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মহানগরী এলাকায় শিশু বিকাশের এই কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অহবান জানান। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ’র খুলনা ও বরিশাল বিভাগীয় নিউট্রিশন অফিসার ডাঃ শাহনাজ বেগম, টেকনিক্যাল মনিটরিং অফিসার মোঃ আবু সাইদ, টেকনিক্যাল মনিটরিং অফিসার মোঃ জসিম উদ্দিন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম। স্বাস্থ্য বিভাগের কর্মচারী ও ইপিআই কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ