খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

পাইকগাছায় বিশ হাজার টাকার জাল নোটসহ ২ নারী গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬


পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ নূরজাহান ও আসমা নামের দুই নারীকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটী ব্রিজ সংলগ্ন স্মরণখালী এলাকার জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে নূরজাহানকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁর দেহ তল্ল¬াশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী আসমাকেও আটক করে পুলিশ। গ্রেফতার নূরজাহান বেগম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের স্ত্রী এবং আসমা খাতুন ৫ নম্বর ওয়ার্ডের মিন্টু গাজীর স্ত্রী। তাঁরা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিল। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকার আজিবরের ভাড়া বাসায়ও অভিযান চালায় পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল কবির জানান, চক্রটি দীর্ঘদিন ধরে জাল নোটের কারবার চালিয়ে আসছে। এর আগে ২০২৩ সালের একটি জাল নোট মামলায় নূরজাহান বেগম গ্রেফতার হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট

আরও সংবাদ