খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

বটিয়াঘাটার জিরো পয়েন্ট এলাকায় এমপি আমীর এজাজ খানের নেতৃত্বে বিক্ষোভ

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬

 
স্থানীয় এমপি ও জেলা বিএনপি’র সাবেক আহবায়ক  আমীর এজাজ খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে জাতীয়তাবাদী দলের কোন বিকল্প নেই। পতিত সরকারের দীর্ঘ ১৭ বছরের জেল-জুলুম, হত্যা- ধর্ষণ আর গুমের রাজনীতি ও একদলীয় শাসন ব্যবস্থার হাত থেকে রেহাই পেতে বাংলার মানুষ বিএনপিকে বিজয়ী করে তাদের ভাগ্যোন্নয়নে  আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। কিন্তু ক্ষমতার স্বাদ ভুলতে না পেরে ফ্যাসিস্ট সরকার দেশ ও দেশের বাইরে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে জন্য জনসাধারণকে সজাগ থাকতে হবে।
এমপি গতকাল রোববার বিকেল তিনটায় বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা, জলমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ  সংগঠনের আয়োজনে জিরোপয়েন্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম শামীম কবির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর, জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ,  উপজেলা আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, বিএনপি নেতা সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম এম এ বাশার, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, রুহল মোমেন লিটন, রাশেদ কামাল, সেলিম রেজা হালদার, শফিক মৌলঙ্গী, ইমরান আহমেদ, ডাঃ ইউপি চেয়ারম্যান কবীর আকুঞ্জী, আবুবক্কর সিদ্দিক নিরু, বাহাদুর মুন্সি, এস এম শাকিল হোসেন, আবুল হোসেন, আসাবুর রহমান হাওলাদার, জাকির হোসেন মলঙ্গী, বাশির উদ্দিন আকুঞ্জি, রকিবুল ফকির, কবির গোলদার, আরাফাত হোসেন, হুমায়ুন কবির, আসাবুর রহমান গোলদার, রেজাউল করিম, মোল্যা হামিদুর রহমান, দুলু গোলদার, মহিলা দলনেত্রী আয়শা আক্তার সোনিয়া, বায়েজিদ বিশ্বাস প্রমুখ। মিছিলটি সাচিবুনিয়া থেকে গল্লামারী মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিরোপয়েন্ট গোলচত্বরে এসে শেষ হয়।

প্রিন্ট

আরও সংবাদ