খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

‘জ্বালাও পোড়াও করে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না’

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬


সদর থানা বিএনপি’র সভাপতি হুমায়ূন কবীর বলেছেন, স্বৈরাচার আ’লীগ ও তাদের দোসররা সারা দেশে নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ড করছে। এতে দেশের মানুষ ক্ষুব্ধ। ককটেল ফাটিয়ে ও অগ্নিসংযোগ করে তারা মনে করছে, সবাইকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে রাখতে পারবে।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগর বিএনপি’র কার্যালয়ের সম্মুখে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ’র পরিচালনায় বিক্ষোভ মিছিল-পরবর্তী বক্তব্যে হুমায়ূন কবীর এসব কথা বলেন।
এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন হাসানুর রশিদ চৌধুরী  মিরাজ, কাজী মাহমুদ আলী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, শফিকুল ইসলাম শফি, মোঃ নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, মোঃ মনিরুজ্জামান মনি, গাজী আফছার উদ্দিন, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দীপু, ইফতেখার হোসেন বাবু, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মোঃ জাহাঙ্গীর হোসেন, বাইজীদ হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, মনজুরুল আলম, নুরুল ইসলাম, সওগাতুল আলম ছগির, আমিন আহমেদ, জিয়াউর রহমান খান আপন, মাস্টার রফিকুল ইসলাম, জামির হোসেন দিপু, এস এম মুরাদ হোসেন, মেহেদী হাসান লিটন, বাবুল রানা, সৈয়দ আজাদ, মৌফারসের আলম লেনিন, মিজানুর রহমান, আতিউর রহমান বাবু, হানিফ মাহমুদ, ডাক্তার লাভলু, হাসনা হেনা, ওয়াহিদা পারভীন, ইরিনা আক্তার, সাহেলা পারভিন রিক্তা, সুলতানা রহমান, লায়লা পারভিন,  আনিকা সুলতানা নিপা, শারমিন আক্তার, যায়েদা পারভীন, সরোয়ার মাতুব্বর, মৌফারসের আলম লেনিন, এ কে এম সেলিম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাবু, নাজমুল হক, আবুল কালাম আজাদ লাভলু, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, সাহারুজ্জামান মুকুল, হাসিব চৌধুরী প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ