খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্য অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি তুহিনের

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬


দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আ’লীগের নামে নাশকতা, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।
গতকাল রোববার নগরীর বিভিন্ন থানা ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ফেলা এবং ভয়ভীতি ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। জনগণের জীবন, সম্পদ ও স্বাভাবিক চলাচল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না। নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 
তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক ও কার্যকর ভ‚মিকা রাখতে হবে। একই সঙ্গে নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো উসকানি ও অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। শান্তিপূর্ণভাবে জনগণের পাশে থেকে নগরীর নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ভ‚মিকা রাখতে হবে। সন্দেহজনক কোনো কর্মকান্ড চোখে পড়লে দ্রæত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের নিরাপত্তা, অধিকার ও শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করাই রাজনীতির মূল লক্ষ্য। কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা অগ্নিসংযোগের রাজনীতি জনগণ মেনে নেবে না। 
নগরীর খালিশপুর থানা বিএনপি’র অন্তর্গত ১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বৈকালী মোড় থেকে শুরু হয়ে সবুরের মোড় ও বৈকালী বাজার প্রদক্ষিণ করে ১৪নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে পথসভায় প্রধান অতিথি নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। ১৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হায়দার আলী তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম নুরুর সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এড. মোহাম্মদ আলী বাবু, বিপ্লবুর রহমান কুদ্দুস, আলমগীর তালুকদার, সৈয়দ মাহমুদ হাসান শান্ত, শেখ সাকেরুল্লাহ তুহিন, আনজিরা বেগম, মিসেস মনি, শেখ মিজানুর রহমান, আলাউদ্দিন তালুকদার, শেখ সেলিম, আমিনুল ইসলাম বাবু, আইনুল আবেদীন মারুফ, আবদুল্লাহ জোবায়ের মার্সি, খন্দকার আলমগীর হোসেন ও শেখ সাত্তারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
 

প্রিন্ট

আরও সংবাদ