খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

ঢাকা ও খুলনায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৫ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬


ঢাকা ও খুলনায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬। রোববার দুপুরে ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড়ে অভিযান চালিয়ে খুলনা সদর থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি চঞ্চল মাহমুদ পাঠানকে (৩৭) গ্রেফতার করা হয়।
অপর দিকে, একই দিন সন্ধ্যায় রূপসা উপজেলার তিলকগ্রামে অভিযান চালিয়ে লবণচরা থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ মাশরাফি মোল্লাকে (২২) গ্রেফতার করে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির আভিযানিক দল।
র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চঞ্চল মাহমুদ পাঠানকে ঢাকার পল্লবী থানা এবং মাশরাফি মোল্লাকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ