খুলনা | সোমবার | ২৩ নভেম্বর ২০২৬ | ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

ডুমুরিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে

দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ২৩ নভেম্বর ২০২৬


রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি’র নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 
তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকান্ডের প্রতিবাদে নেতাকর্মীরা রাজপথে নেমেছে। যেকোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তিনি।
দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। রোববার বিকেলে ডুমুরিয়া উপজেলা সদর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
পরে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তৃতা করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু এবং জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গণে এ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংগঠনিক ঐক্য ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা। 

প্রিন্ট

আরও সংবাদ