খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

নগদের সাবেক প্রশাসককে দেশত্যাগে নিষেধাজ্ঞা

খবর প্রতিবেদন |
০১:৩১ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


নগদ লিমিটেডের সাবেক প্রশাসক মোঃ মোতাসিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, পারস্পরিক যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। 
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগসংশ্লিষ্ট মোঃ মোতাসিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মোতাসিম বিল্লাহর বিদেশ গমন রহিত করার আবেদন জানায় দুদক। একই সঙ্গে আদালতের আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়। ২৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ