খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

অনুমতি ছাড়া কর্মস্থল না ছাড়তে বিচারকদের সুপ্রিম কোর্টের নির্দেশ

খবর প্রতিবেদন |
০১:৩৪ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করা এবং যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময়ের আগে এজলাসের কার্যক্রম শেষ না করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সার্কুলারে বলা হয়, সময়মতো অফিসে উপস্থিত থাকা, এজলাস সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা ও যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে এর আগেও বিভিন্ন সময়ে সার্কুলার জারি হয়েছে।
তবে স¤প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ছাড়ছেন। অনেকে সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে বিনা অনুমতিতে নির্ধারিত সময়ের আগে একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। কেউ কেউ নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না, আবার কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কার্যক্রম শেষ করছেন। এতে বিচারপ্রার্থীদের বিচারপ্রাপ্তি বিঘিœত হচ্ছে ও বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ