খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় আইইউবি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি সুন্দরবন কলেজ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক |
০২:১০ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের জাবেদ আল জাবিদ।
সোমবার সকালে খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মুনীর আব্বাস।
সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন আইইউবি’র সহকারী অধ্যাপক মোঃ আহসান উল বারী, আউটরিচ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ ফুয়াদ হোসেন ও প্রান্তিক আবাসিক এলাকা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার।
উপস্থিত ছিলেন বিতর্ক প্রতিযোগিতার বিচারকবৃন্দ, বিভিন্ন সরকারি, বেসরকারি কলেজের শিক্ষক, প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থী, জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
খুলনার সরকারি, বেসরকারি ১৯টি কলেজ থেকে বাছাইকৃত ১২টি কলেজের ৪০ জন প্রতিযোগী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল খুলনা গেজেট।

প্রিন্ট

আরও সংবাদ