খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন

দুবলার চরে রাস উৎসবের পুণ্যস্নান ঘিরে কঠোর অবস্থানে কোস্ট গার্ড

মোংলা প্রতিনিধি |
০২:১০ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলার চরের আলোরকোলে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পুণ্যার্থী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা এবং সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখতে সাগর পাড় ও সংলগ্ন নৌপথে জোরদার করা হয়েছে নজরদারি। সোমবার সন্ধ্যার পর কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীর তীরবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় নিয়মিত ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
উৎসবে আগত তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নির্বিঘœ যাতায়াত ও নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্টগুলো থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে। দুবলার চর ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি বা নৌদুর্ঘটনা মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উৎসবকে ঘিরে বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে বন বিভাগ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান চলমান রয়েছে। চলমান এই অভিযানে কোস্ট গার্ডের উল্লেখযোগ্য সাফল্যগুলো হলো-বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এছাড়া বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৬৩ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে ৭টি সক্রিয় বনদস্যু বাহিনীর প্রধানসহ সর্বমোট ৬৪ জন  সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।
বিসিজিএস তৌহিদের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ড কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, কঠোর নিরাপত্তা ও সমন্বিত উদ্যোগের ফলে এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘেœ সম্পন্ন হবে। একই সঙ্গে উৎসব চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ