খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

১৬১১১-এ কল পেয়ে সুন্দরবনে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড

মোংলা প্রতিনিধি |
০২:১৩ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


সুন্দরবনের গহীন জলরাশিতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার একটি বোটসহ ২৯ জন পুণ্যার্থীবাহী নিরাপদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। জরুরি সেবা ১৬১১১-নাম্বারে করা একটি ফোন কলের সূত্র ধরে তাৎক্ষণিক অভিযানে নেমে তাঁদের উদ্ধার করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, সাগর পারের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যার্থীদের একটি দল গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে পূর্ব সুন্দরবনের ঢাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় বন বিভাগীয় পাস সংগ্রহ করে। এরপর তাঁরা দুবলার চরের উদ্দেশ্যে নৌপথে যাত্রা শুরু করেন। যাত্রাপথে পরদিন ২২ নভেম্বর গভীর রাতে বোটটি সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করেই সেটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রতিকূল ও নির্জন জলরাশিতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতের টানে নদীতে ভাসতে শুরু করে। গভীর রাতে এমন অনাকাক্সিক্ষত বিপদে পড়ে বোটের ২৯ জন পুণ্যার্থী চরম আতঙ্ক ও দুশ্চিন্তায় দিন পার করতে থাকেন। তাঁদের নির্ধারিত যাত্রা পুরোপুরি ব্যাহত হয়
অসহায় অবস্থায় বোটে থাকা একজন পুণ্যার্থী বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করেন এবং নিজেদের অবস্থান ও বিপদের কথা জানান।
সংবাদ পাওয়ার পরপরই বিলম্ব না করে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা থেকে একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থল সুন্দরবনের লইট্টা খালি খাল এলাকা থেকে ইঞ্জিন বিকল বোটসহ ২৯ পুণ্যার্থীকে নিরাপদ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারের পর ক্লান্ত ও আতঙ্কগ্রস্ত পুণ্যার্থীদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করা হয়। পাশাপাশি তাঁদের নিরাপদে পরবর্তী গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রমও চলমান বলে জানিয়েছে কোস্ট গার্ড।
উপকূল ও সুন্দরবনের দুর্গম এলাকায় মানুষের জানমালের নিরাপত্তা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত। জনসেবায় কোস্ট গার্ড নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে দেশ-বিদেশের হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে। এ সময় নদী ও সাগরপথে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের ১৬১১১ হেল্পলাইনে যোগাযোগের জন্য বরাবরই আহŸান জানিয়ে আসছে কোস্ট গার্ড বাহিনী।

প্রিন্ট

আরও সংবাদ