খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

বটিয়াঘাটার জলমায় প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে বাক-স্বাধীনতা লুন্ঠন করা হয়েছিল

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই দেশের মানুষ তার বাক্ স্বাধীনতা ফিরে পেয়েছিল। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে সে বাক-স্বাধীনতা লুন্ঠন করা হয়েছিল। শহীদ জিয়ার হাতে গড়া সেই দলের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আজ রাষ্ট্র পরিচালনা করছে বলেই আবার বাকস্বাধীনতা পুনঃরুদ্ধার হয়েছে। গতকাল সোমবার বিকালে বটিয়াঘাটা উপজেলার সুরখালি, আমিরপুর ও জলমা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে জলমা ইউনিয়নের চক্রাখালি ময়দানে প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
সমাবেশের প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, ক্ষমতার মোহ কাটাতে না পেরে পতিত সরকার মায়া-কান্নায় কেঁদে মরছে। একের পর এক দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র করছে। জনতাই এর কঠিন জবাব দেবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক তৈয়বুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহবায়ক প্রাক্তন ইউপি চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান, বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান দুলু, রুহুল মোমেন লিটন, জিসাস সভাপতি মোঃ নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক নিরু, বাহাদুর মুন্সি, আবুল হোসেন, আসাবুর রহমান হাওলাদার, বিএনপি নেতা মোল্যা হামিদুর রহমান, রাশেদ কামাল, জসীম উদ্দিন, হাফিজুর রহমান, আসাদ মোল্যা, মহিলাদল নেত্রী সুইটি বেগম, আয়শা আক্তার সোনিয়া, জেসমিন আক্তার ও বায়েজিদ বিশ্বাস প্রমুখ। 
এরআগে প্রতিবাদ মিছিলটি সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে চক্রাখালি ময়দানে সমাবেশে পরিণত হয়।

প্রিন্ট

আরও সংবাদ