খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

দিঘলিয়ায় এমপি হেলাল

‘সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

দিঘলিয়া প্রতিনিধি |
০২:১৭ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশের মানুষের জানমালের ক্ষতি করছে এবং দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সৃষ্টি করতে হবে। কেউ কোনো সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেবেন না। সন্ত্রাসীদের যখন যেখানে দেখবেন, তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, বরং প্রত্যেক সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে। তাই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
তিনি গতকাল সোমবার দুপুরে খুলনার দিঘলিয়া উপজেলার সরওয়ার খান কলেজে শিক্ষার গুণগতমান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বিএনপি সরকার শিক্ষাকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করেছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লি¬ষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক জুলফিকার আলী জুলু, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুল রহমান মিন্টু, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লি¬ক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন  অত্র কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন এবং সভাপতিত্ব করেন মনিরুল হক বাবুল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  বিএনপি নেতা রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ