খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

পাটকেলঘাটায় বলফিল্ড সড়কে হালকা বৃষ্টিতে হাঁটু সমান পানি

পাটকেলঘাটা (সাতক্ষরা) প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ২৪ নভেম্বর ২০২৬


সাতক্ষীরার অন্যতম বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটা বাজারের প্রবেশের কয়েকটি রাস্তার মধ্যে বলফিল্ড সংলগ্ন রাস্তাটি গত তিন দিন বৃষ্টি হওয়ায় ৫শ গজ রাস্তা ছোট খাট যানবাহন থেকে পথচারীরা পর্যন্ত চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। 
সরেজমিনে দেখা গেছে বলফিল্ড বাসস্টান্ড মোড় থেকে উত্তর বলফিল্ড মোড় এইটুকু রাস্তা যার দৈর্ঘ্য মাত্র ৫শ’ গজ। ২২ বছর আগে একবার পিচ ঢালাই হয়। এর পর থেকে একে একে পিচের ছাল চামড়া ও ইট খোয়া উঠে গিয়ে রাস্তার কোন চিহ্ন নাই। রাস্তাটি পরিনত হয়েছে বড় বড় খানাখন্দে। তার পরও জীবনের ঝুকি নিয়ে চলতে হয় পথচারীদের। এইটুকু রাস্তার দুধারে কাঁচা বাজার, মুরগি ব্যবসায়ী, ইলেকট্রনিক্স শো-রুম, রড সিমেন্টের বড় ডিলার, রাইস মিল ও ছোট খাট যানবাহন সহ অগনিত জনসাধারণের চলাচল। দীর্ঘ ২২ বছর এই রাস্তার দিকে কোন জনপ্রতিনিধি এক নজর তাকিয়েও দেখেনি। স¤প্রতি পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই রাস্তাটুকুর ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এদিকে এই রাস্তার পাশের দোকান ব্যবসায়ী ও পথচারীরা এই ৫শ’ গজ রাস্তা নতুন করে সংস্কার করার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে দাবী জানিয়েছেন।

 

প্রিন্ট

আরও সংবাদ