খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

ডুমুরিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ২৪ নভেম্বর ২০২৬


ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা জাহেদুল ইসলাম জুয়েল(২১)কে আটক করা হয়েছে। সে যশোরের মনিরামপুর উপজেলার পাঁচপোতা এলাকার সেলিম হোসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চকনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তার কাছে লুকিয়ে রাখা ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন ঘটনার সাথে থাকার অভিযোগ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ