খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ২৫ নভেম্বর ২০২৬


খুলনার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের পুষ্টিচাল বিষয়ক সচেতনতামূলক সভা মঙ্গলবার সকাল ১০টায় খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলম। বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সহকারী খাদ্য নিয়ন্ত্রক বনি আমিন, সিনিয়র প্রোগ্রাম পলিসি অফিসার পুষ্টি ইউনিট মোঃ মাহবুবুর রহমান, মোঃ আল মামুন আজাদ, তাসনিম তাবাসসুম, শরিফুর রহমান, ফুলতলা ও দিঘলিয়ার খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, ডুমুরিয়ার খাদ্য নিয়ন্ত্রক সুলতানা খানম। সভায়  উপজেলা খাদ্য পরিদর্শক এবং খাদ্য বান্ধব ডিলার মোল্লা শামসুর রহমান, সাজ্জাদ মোল্লা, এস এম শামসুল আলম, আছাবুর সেখ, আব্দুল করিম সরদারসহ ডিলারগণ উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট

আরও সংবাদ